পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময়
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ৭ মে/২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন। বৃহস্পতিবার বিকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলায় কর্মরত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন ইউএনও মহদোয়।
সভায় এসময় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলি, সম্পাদক সজল কুমার দাস, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোঃ আহসান হাবিব সহ মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিত সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তি।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































